image

সীতাকুন্ড প্রেস ক্লাবের কমিটি : সৌমিত্র সভাপতি, লিটন সম্পাদক ও ফারুক সাংগঠনিক সম্পাদক

image

চট্টগ্রামের সীতাকুণ্ড প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে বিশেষ সাধারণ সভা ২২ সেপ্টেম্বর প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

প্রেস ক্লাবের চলমান উন্নয়ন কর্মকাণ্ডের ধারবাহিকতা অব্যাহত রাখতে প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস এম ফোরকান আবু, এম হেদায়েত এর  প্রস্তাবনায় ও উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে বিগত কমিটিকে ২০২১-২০২৩ সালের জন্য পুণঃ বহাল করা হয়েছে।

কমিটির নেতৃবৃন্দরা  হলেন সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, সহ-সভাপতি জহিরুল ইসলাম, যুগ্ন-সম্পাদক নাছির উদ্দিন অনিক, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল ফারুক, অর্থ সম্পাদক সবুজ শর্মা শাকিল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শেখ সালাউদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুল মাহমুদ, দপ্তর ও সমাজ কল্যাণ সম্পাদক আবুল খায়ের, নির্বাহী সদস্য এম হেদায়েত উল্ল্যাহ ও এম সেকান্দর হোসাইন প্রমূখ।