চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার হাছনদন্ডী কলারপাড়া এলাকা থেকে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে দোহাজারী তদন্ত কেন্দ্রের পুলিশ লাশটি উদ্ধার করে।
স্থানীয়রা জনান, বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে হাছনদন্ডী কলার পাড়া জামে মসজিদের পুকুরের ঘাট থেকে পা পিছলে পড়ে গিয়ে মানসিক ভারসাম্যহীন ওই নারী পুকুরে তলিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা পুকুরে নেমে দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। পরে শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে স্থানীয় একজন কৃষক ওই পুকুরের পানিতে লাশটি ভাসতে দেখেন। এরপর এলাকাবাসী পুলিশকে খবর দেন। খবর পেয়ে দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) জাকির হোসেনের নেতৃত্বে সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিনসহ একদল পুলিশ ঘটনাস্থলে যান।
এব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন বলেন, মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। লাশটি উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Developed By Muktodhara Technology Limited