image

চুনতিতে ১৯দিনব্যাপী সীরাতুন্নবী মাহফিলের ৫১তম বছরের আয়োজনের লক্ষে প্রস্তুতি সভা 

image

হযরত আলহাজ্ব শাহ মাওলানা হাফেজ আহমদ (রহ্. আ.) প্রকাশ শাহ সাহেব কেবলা চুনতি কর্তৃক প্রবর্তিত ১৯ দিনব্যাপী ৫১তম সীরাতুন্নবী (স.) মাহফিলের  উপ-কমিটির প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে।

শুক্রবার সকাল ১১ টায় লোহাগাড়ার চুনতি শাহমঞ্জিলে শাহজাদা তৈয়বুল হক বেদারের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন উপ-কমিটির চেয়ারম্যান শাহজাদা আবদুল মালেক ইবনে দিনার নাজাত।

তিনি জানান, আগামী ১৮ অক্টোবর থেকে ১৯ দিন ব্যাপী ৫১তম মাহফিলে সীরাতুন্নবী (স.) শুরু হবে। এবারে বাজেটের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ কোটি ৭৫ লক্ষ বাজেট। তিনি মাহফিল সফল করতে সমাজের সকলের কাছে আহবান জানান।

এসময় আরো বক্তব্য রাখেন চুনতি হাকিমিয়া কামিল মাদরাসা সাবেক অধ্যক্ষ মৌলানা হাফিজুল হক খোকন, চুনতি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু, কলাউজান ইউপি চেয়ারম্যান আবদুল ওয়াহেদ, বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরী, ফরিদুল আলম, বড়হাতিয়া ও সোনাকানিয়া উপকমিটির প্রতিনিধি ডা. খালেদ দেওয়ান, মৌলানা কাজী সৈয়দ আহমদ, কলাউজান উপ-কমিটির সদস্য আবুল কালাম আজাদ, রাঙ্গামাটির প্রতিনিধি আবুল হাশেম, সাতকানিয়ার আহমদুল করিম, সোনাকানিয়া প্রতিনিধি মোহাম্মদ সেলিম উদ্দিন, বড়হাতিয়ার কুমিরাঘোনা প্রতিনিধি বাহাদুর চৌধুরী, টেকনাফ প্রতিনিধি মোঃ নুরুচ্ছাফা, আমিরাবাদ প্রতিনিধি আনোয়ার হোসেন, চকরিয়া প্রতিনিধি নুর খান, পদুয়া ইউনিয়ন থেকে মাস্টার মিয়া মোহাম্মদ ফারুক, আইনশৃঙ্খলা কমিটির প্রধান আকতার হোসেন, মাষ্টার নাছির উদ্দিন, শাহজাদা আসমা উল্লাহ ইমরাদ, নির্বাহী কমিটির সদস্য কাজী আরিফুল ইসলাম প্রমুখ। 
ছবির ক্যাপশন- প্রস্তুতি সভায় স্বাগত বক্তব্য রাখছেন শাহজাদা আবদুল মালেক ইবনে দিনার নাজাত।