কর্ণফুলী থানা গাউসিয়া কমিটির ব্যাবস্থাপনায় জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সঃ)'র প্রস্ততি ও দাওয়াতে খায়র বিষয়ক মতবিনিময় ও সাংগঠনিক পর্যালোচনা সভা বৃহস্পতিবার রাতে উপজেলার চরলক্ষ্য ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সহ সভাপতি মুহাম্মদ মনজুরুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াস মুন্সীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর গাউসিয়া কমিটির সভাপতি আলহাজ্ব মুহাম্মদ মাহবুবুল আলম। প্রধান বক্তা মহানগর গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ। সভায় বার্ষিক সাংগঠনিক প্রতিবেদন পেশ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াস মুন্সী এবং করোনা রোগী সেবা,গোসল ও কাফন-দাফন বিষয়ক প্রতিবেদন পেশ করেন টিম লিডার মুহাম্মদ ইমতিয়াজ উদ্দিন।
সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর গাউসিয়া কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ মুনির উদ্দিন সোহেল, খুলশী থানার সভাপতি ডা. আজিজ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক নুর মুহাম্মদ, বায়েজিদ থানার যুগ্ন সাধারণ সম্পাদক মুহাম্মদ এরশাদুল আলম হীরা,চান্দগাঁও থানার সহ সভাপতি আলহাজ্ব মাওলানা মোহাম্মদ জালাল উদ্দীন মানিক, সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ জানে আলম, কেন্দ্রীয় দাওয়াতে খায়র দপ্তর সচিব মাওলানা মুহাম্মদ ইমরান হাসান কাদেরী,মুহাম্মদ সুলতান উদ্দিন বেলাল প্রমুখ।
বক্তব্য রাখেন চর পাথরঘাটা ওয়ার্ডের সাধারণ সম্পাদক জনাব নুর মোহাম্মদ, শিকলবাহা ওয়ার্ডের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইউনুস, চরলক্ষ্যা ওয়ার্ডের সাধারণ সম্পাদক মুহাম্মদ নুরুল আবছার, জুলদা ওয়ার্ডের সভাপতি হাজী আবুল কালাম, বড় উঠান ওয়ার্ডের মুহাম্মদ জামাল, থানা কমিটির দাওয়াতে খায়র সম্পাদক মাওলানা মুহাম্মদ আহমেদ হোসেন নিজামী,সাংগঠনিক সম্পাদক খুরশিদ আলম, করোনা টিমের সদস্য সচিব নজরুল ইসলাম, বুলবুল আহমদ সুমন ও নরুল আবছার।
অনুষ্ঠানে বক্তারা ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ও স্ংগঠনিক কার্যক্রম জোরদারে সবার সহযোগীতা কামনা করা হয়।
Developed By Muktodhara Technology Limited