image

লোহাগাড়ায় ক্লাসরুমে ছাত্রীর টিকটক ভিডিও ভাইরাল

image

পরনে কলেজ ইউনিফর্ম। শ্রেণিকক্ষে গানের সঙ্গে নাচছে এক ছাত্রী। এমন একটি টিকটক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে চলছে নানা সমালোচনা। 

জানা গেছে, ওই ছাত্রী চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি ইউনিয়নের চুনতি সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী। কলেজের শ্রেণিকক্ষে কোন একসময় ওই ভিডিও তৈরি করেছে সে। তার পেছনে শ্রেণিকক্ষের সাদাবোর্ড ও কলেজের নামফলক দেখা যাচ্ছে। ১৯সেকেন্ডের সেই টিকটক ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে; যা নিয়ে চলছে ব্যাপক সমালোচনা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আরিফুল ইসলাম আইমন নামের একজন লিখেছেন, "চুনতি সরকারি মহিলা কলেজের মতো নামিদামি প্রতিষ্ঠানে এটা কিভাবে সম্ভব? উনি কি চুনতির মেয়ে নাকি চুনতির শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা! কলেজ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি।"

মুহাম্মদ জাহেদ মন্তব্য করেছেন,  এটা শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে কখনো মানায় না।

শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে গিয়ে করুক। শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে জাতির শিক্ষা কেন্দ্র।

এ বিষয়ে চুনতি সরকারি মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবু নঈম আজাদ বলেন, টিটটক ভিডিওটি ক্লাস শুরুর আগে করা হতে পারে। ওই ছাত্রীকে সনাক্ত করে ব্যবস্থা গ্রহণের কথা জানা তিনি।