আনোয়ারায় বরুমচড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড উত্তর বরুমচড়া মাওলানা জেবর মুল্লুক জামে মসজিদের শুভ উদ্বোধন হয়েছে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) জুমার নামাজের মধ্য দিয়ে মসজিদটি উদ্বোধন করেন বরুমচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ জসীম উদ্দীন আমজাদী।
এসময় উপস্থিত ছিলেন, মাষ্টার মুহাম্মদ এনামুল হক এনাম, নুরুল ইসলাম সওদাগর, এস্তাফিজুর রহমান দিনার, নুর মুহাম্মদ জাবেদ, মামুনুল হক ও মুহাম্মদ ইলিয়াস সহ প্রমুখ।
বরুমচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সমাজসেবক মোঃ জসীম উদ্দীন আমজাদীর একক প্রচেষ্টায় ও আর্থিক সহযোগিতায় এবং স্থানীয় বিত্তশালীদের সহযোগিতায় মসজিদটি নির্মাণ করা হয়েছে।
এলাকার মুসল্লীরা মসজিদে জুমার নামাজ ও পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পেরে মহান আল্লাহর কাছে শুকরিয়া ও জসীম উদ্দীন আমজাদীকে ধন্যবাদ জানান।
Developed By Muktodhara Technology Limited