image

মিরসরাইয়ে ইয়াবাসহ রোহিঙ্গা গ্রেফতার

image

মিরসরাইয়ে ৫'শ পিচ ইয়াবাসহ এক রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়েছে। তার নাম রেদোয়ান (২৫)।

সে কক্সবাজারের উখিয়া থানার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের কামালের পুত্র।

শনিবার রাতে জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকায় অভিযান চালিয়ে জোরারগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সুফল চন্দ্র সিংহ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে রিদোয়ানকে গ্রেফতার করা হয়। 

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন জানান, ইয়াবাসহ গ্রেফতারকৃত আসামি রেদোয়ানকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালত প্রেরন করা হয়েছে।