চট্টগ্রামের রাউজানে মো. শফি প্রকাশ বালি (৭০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকেল ৫টায় রাউজান সদর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের পূর্ব রাউজান গ্রামের একতা ব্রীকস নামে একটি ইটভাটা সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করেন।
নিহত বৃদ্ধ বালি রাউজান সদর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের ইসহাক কোম্পনীর বাড়ির সৈয়দ আহমদের ছেলে।
তিনি দীর্ঘ কয়েক বছর আগে রাউজান পৌরসভার ৯নম্বর ওয়ার্ডস্থ কাজী পাড়ায় বসতি স্থাপন করে পরিবার নিয়ে বসবাস করতেন।
তার ছেলে মো. সেলিম বলেন, প্রতিদিনের মতো সকাল সাড়ে ৯টায় ঘর থেকে বের হয়েছিলেন। দুপুরে বাসায় না ফেরায় সবাই খোঁজাখুজি করেন। কোথাও সন্ধান পাওয়া যায়নি। পরে স্থানীয়রা খবর দিলে গিয়ে দেখি আমার বাবার লাশ।
ঘটনাস্থলে রাউজান থানার উপ পরিদর্শক কবির আহমেদ ও এস আই মো. হানিফ বলেন, স্থানীয়রা খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করি। মাথায় ও লজ্জস্থানের পাশে ও পায়ে রক্ত দেখা গেছে।
রাউজান সদর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আবদুল নবী বলেন, শুনেছি, দুপুরের দিকে তিনি জীবিত অবস্থায় ঘুরেফেরা করছিল। পড়ে সেখানে লাশ দেখে আমাকে জানালে আমি ইউপি চেয়ারম্যানের মাধ্যমে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
এই প্রসঙ্গে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, আমরা প্রথমে অজ্ঞাত হিসেবে পায়, পরে পরিচয় পাওয়া গেছে। লাশটি উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হবে। নিহত বালি দুই ছেলে এক মেয়ে সন্তানের জনক বলে জানা গেছে।
Developed By Muktodhara Technology Limited