কক্সবাজারের পেকুয়ায় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।
জানা যায়,২৬ সেপ্টেম্বর সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্ণিতা চাকমার সভাপতিত্বে এক সভা অনুষ্টিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন চকরিয়া -পেকুয়া আসনের এমপি জাফর আলম।
এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট উম্মে কুলসুম মিনু।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা আমিনুল ইসলাম।
এ সময় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় পেকুয়া উপজেলার বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত বিভিন্ন প্রতিষ্ঠান ও দুস্থ ১২৭ পরিবারের মাঝে ঢেউটিন ও তিন হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়।
Developed By Muktodhara Technology Limited