কক্সবাজার জেলার টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ( ডিএনসি) বিশেষ জোনের অভিযানে তিনটি আগ্নেয়াস্ত্র, ১৫ রাউন্ড গুলি, ৭টি তাজা কার্তুজ,৩৭ হাজার টাকা, ৩ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফার নের্তৃত্বে অধিদপ্তরের ১৬ জন সদস্য ও র্যাব-১৫ সিপিসি টেকনাফের সহযোগীতায় যৌথ কমান্ড গঠন করে সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০ টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের সাতঘরিয়া পাড়া এলাকার মৃত সৈয়দুল আমিনের ছেলে শাহনেওয়াজ (২০), একই এলাকার নুর বশরের ছেলে আবুল বশর (২৯) ও আলী করিমের স্কুল খালেদা খানম (৩৮)।
ডিএনসি টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিনগত রাত ১ টা থেকে সোমবার সকাল ১০ টা পর্যন্ত টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের সাতঘরিয়া পাড়া এলাকায় একাধিক অভিযান চালানো হয়। ডিএনসি ও র্যাবের যৌথ কমান্ডে চালানো অভিযানে অস্ত্র, ইয়াবা, গুলি, নগদ টাকা, তিনটি মোবাইলসেট সহ তিনজনকে আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
Developed By Muktodhara Technology Limited