হাটহাজারীর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম সুজানগর নগর এলাকার দরগা টিলা প্রকাশ পুরাতন কবরস্থান থেকে অজ্ঞাত ব্যক্তির (৫৭) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, পৌরসভার দরগা টিলা এলাকায় সকাল ১০টার দিকে জ্বালানি কাঠ সংগ্রহের সময় লাশটি দেখতে পায়।
পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
হাটহাজারী মডেল থানার ওসি মো: রফিকুল ইসলাম অর্ধগলিত লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ।
Developed By Muktodhara Technology Limited