image

লোহাগাড়ায় ১৫হাজার ইয়াবা জব্দ, গ্রেপ্তার-২

image

লোহাগাড়ায় পৃথক অভিযানে  ১৫ হাজার পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার রাতে লোহাগাড়া থানা পুলিশের একটি টিম উপজেলার চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে গাড়িতে তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো গাইবান্ধার উত্তর ঘাগোয়া এলাকার মৃত নান্নু মিয়ার ছেলে মোঃ উজ্জল মিয়া(৩৪), ঢাকার যাত্রাবাড়ি এলাকার মনিরুল ইসলামের ছেলে নেছার আহমদ(৩১)।

পুলিশ জানায়, সোমবার  রাতে লোহাগাড়ার থানার এসআই গোলাম কিবরিয়ার নেতৃতে থানা পুলিশের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে গাড়িতে তল্লাশি চালায়। এসময় মোঃ উজ্জল মিয়ার কাছ থেকে ৩ হাজার ও নেছার আহমদের প্রাইভেট কারের ভেতর ১২ হাজার পিচ ইয়াবাসহ তাদের গ্রেফতার করে। ইয়াবা পাচারে ব্যবহৃত প্রাইভেট কার জব্দ করা হয়। মঙ্গলবার দুপুরে তাদের চট্টগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছে।

লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ বলেন, গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ীর বিরোদ্ধে লোহাগাড়া থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। তাদের মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।