image

আনোয়ারায় মুক্তিযোদ্ধা ও পরিবারের ওপর হামলা : প্রতিবাদে সংবাদ সম্মেলন

image

আনোয়ারা উপজেলার বরুমচড়া গ্রামের মুক্তিযোদ্ধা আবদুছ সালাম ও তাঁর পরিবারের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা।

বুধবার(২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টারে এ সংবাদ সম্মেলন হয়।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম (৮০)। 

লিখিত বক্তব্যে তিনি বলেন, বরুমচড়া এলাকার মৃত মো. ইব্রাহিমের পুত্র নুরুল আমিন(৪৫) পেশায় একজন মাদক ব্যবসায়ী, তার বিরুদ্ধে হত্যা,খুন, নারী নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে থানা মামলাও রয়েছে। জায়গা জমি নিয়ে দীর্ঘ দিনের বিরোধকে কেন্দ্র করে গত সোমবার রাতে সন্ত্রাসী নুরুল আমিন ও তার সহযোগীরা আমার বসত ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর, লুটপাট করে।

এ সময় বাধা দিতে গিয়ে আমার স্ত্রী ও পুত্রবধুর শ্লীলতাহানিসহ আহত হয়। ৯৯৯ এ ফোন করে পুলিশের সহযোগীতায় আমি ও আমার পরিবার রক্সা পায়। কিন্তু এখনো তারা আমাদেরকে হত্যা, গুমসহ বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে। হামরার ঘটনায় গত মঙ্গলবার আমি আবদুস সালাম বাদি হয়ে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৪ জনকে আসামি করে মামলা করা হয়। কিন্তু পুলিশ এখনো কোন সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে পারেনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামের ছেলে মো.রাসেল, মো. হেলাল, মো. বেলাল, মো.মিনহাজসহ পরিবারের সদস্যরা।