image

সাতকানিয়ায় বালু উত্তোলনে নির্বিচারে গুলি : তরুণ যুবক বৃদ্ধ মিলিয়ে আহত ১৮

image

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের তুলাতুলি নামক স্থানের শঙ্খ নদী হতে উত্তোলনকৃত বালু রাখা নিয়ে গুলাগুলির ঘটনায় বৃদ্ধ ও কলেজ ছাত্রসহ ১৮ জন নিরীহ লোক গুলিবিদ্ধসহ আহত হয়েছেন। আহতরা চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১০ টার দিকে চরতী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের তুলাতুলি নামক স্থানের শঙ্খ নদীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে

গুলিবিদ্ধসহ আহতরা হলেন আবদুল মালেক(৫০), মো,কায়সার(২৮), মো,রুবেল(২১), আবু তাহের(৩৬), ফয়েজ আহমদ(৬০), নুরুল হাসান(৫০), হাফেজ আহমদ(৫৫), মো,মানিক(২৫), ইয়াকুব হোসেন(৫৫), শাহেদুল ইসলাম(২০), মো,রিপন(১৮), জিয়াউর রহমান(২১), রুহুল আমিন(৫৫), মো,ইব্রাহীম,মো,ফারুখসহ আরো অজ্ঞাত  ৩জন।এদের মধ্যে নুরুল হাসান ও আবদুল মালেক এর শারীরিক অবস্থা আশংকাজনক বলে জানা যায়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়,চরতী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের তুলাতুলি নামক স্থানের শঙ্খ নদী হতে দীর্ঘদিন যাবৎ নদী ড্রেজিং করে বালু উত্তোলন করে আসছে। ওই বালু স্তুপ করে রাখার ফলে এলাকার কৃষকের শত শত কানি আবাদী জমি অনাবাদী হয়ে পড়ছে। তাই এলাকার কৃষকরা তাতে বাধা দেয়।সেই বালু উত্তোলন কাজে সহযোগীতা করে আসছেন চরতী এলাকার রুহুল্লাহ চৌধুরী নামের এক ব্যাক্তি।

ঘটনার সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের কিছুলোক উত্তোলনকৃত বালু কোথায় রাখা হবে সে স্থান ঠিক করার জন্য চরতীর তুলাতুলি নামক জায়গায় আসার কথা ছিল। এ খবর এলাকায় জানাজানি হলে এলাকার কৃষকরা ওই স্থানে তাদের কষ্টের মতামত জানানোর জন্য যাওয়ার পথেই তাদের উপর গুলিবর্ষণ এর ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা জানান, রুহুল্লাহ চৌধুরীর নেতৃত্বে এ গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগ নেতা ও চরতী ইউনিয়নের বাসিন্দা গিয়াস উদ্দীন খান মিন্টু নিরীহ কৃষকসমাজের উপর এলোপাথাড়ি গুলিবর্ষণের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, কে এবং কারা কৃষদের গুলি করল তার ভিডিও ফুটেজ এলাকার লোকদের কাছে আছে।অচিরেই ঐসব অবৈধ অস্ত্র ও অস্ত্রদারীদের আইনের আওতায় আনা হোক।

উপজেলার চরতী ইউনিয়নের চেয়ারম্যান ডা,রেজাউল করিম বালু উত্তোলন সংক্রান্ত ঘটনায় ১৮ জন নিরীহ কলেজ ছাত্র, কৃষক ও দিমজুর গুলিবিদ্ধসহ আহত হয়েছেন জানিয়ে তিনি বলেন, এলাকার লোকজন ও গুলিবিদ্ধদের নিকট তিনি জানতে পারেন। এ ঘটনা রুহুল্লাহ চৌধুরীর নেতৃত্বে হয়েছে।

চেয়ারম্যান আরো জানান, উক্ত ঘটনায় ২০ রাউন্ডের অধিক গুলি ছোড়া হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা তাকে জানিয়েছেন।

এব্যাপারে গুলিবর্ষণের ঘটনায় অভিযুক্ত রুহুল্লাহ চৌধুরীর মোবাইল ফোন(০১৮৬৬৪৮৯৭৭৯) এ বারবার কল করলেও তিনি সংযোগ কেটে দেন।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মো,আনোয়ার হোসেন বলেন, নদী ড্রেজিং এর বালু ফসলি জমির উপর রাখার প্রক্রিয়া করলে এলাকার কিছু কৃষক উক্তকাজে বাধা দেয়। এ ঘটনায় মারামারিতে ১জন ছররা গুলিতে গুলিবিদ্ধ সহ ৮/১০ লোক আহত হয়েছেন। এখন এলাকার পরিবেশ স্বাভাবিক আছে। এ ব্যাপারে কেউ অভিযোগ দিলে আইগত ব্যবস্থা গ্রহন করা হবে।