image

আনোয়ারায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

image

আনোয়ারায় পুকুরে ডুবে মো. ফোরকান (৮) নামের এক শিশুর মৃত্যু ঘটেছে।

বৃহস্পতিবার(৩০ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ পরুয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু ফোরকান স্থানীয় বদিউল আলমের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে ফোরকান খেলতে গিয়ে পরিবারের অজান্তে পুকুরে পড়ে যায়। পরে পানিতে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডাক্তার মাইমুনা তাসনিম জানায়, দুপুর সাড়ে ১২ টায় শিশুটিকে স্বজনরা হাসপাতালে আনা হয়। কিন্তু তার আগেই শিশুটির মৃত্যু ঘটেছে।