ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় চন্দনাইশে তথ্যকেন্দ্রের আয়োজনে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) চন্দনাইশ উপজেলা পরিষদ মিলনায়তনে ''নারীর ক্ষমতায়নে ডিজিটাল বাংলাদেশের ভূমিকা" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল জব্বার চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মৌলানা সোলাইমান ফারুকী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু, উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গীতা চৌধুরী, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক সঞ্চিতা বড়ুয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন তথ্য সেবা কর্মকর্তা (তথ্য আপা) শাপলা খাতুন।
Developed By Muktodhara Technology Limited