image

মিরসরাইয়ে তরুণী গ্রেপ্তার, মাদক আইস জব্দ

image

মিরসরাইয়ে নতুন মাদক আইসসহ তরুণীকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মধ্যম সোনাপাহাড় এলাকার আমিনের বাড়ীর সামনে থেকে তাকে আটক করা হয়।

আটককৃক তরুনী মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার ধল্লা ইউপির লক্ষ্মীপুর গ্রামের মিন্টু মিয়ার মেয়ে নুসরাত ফাতেমা (২২)।

উদ্ধারকৃত মাদকের পরিমান (ক্রিস্টাল মিথাইল এমফিটামিন যুক্ত) নতুন মাদক আইস ৯৫ গ্রাম। যার আনুমানিক মূল্য সাড়ে  ৪৭ লক্ষ টাকা।

জোরারগঞ্জ থানার এসআই সাইফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাসে তল্লাশী করলে সাদা পলিথিনে মোড়ানো তরুনীর বুকের ভেতর লুকানো অবস্থায় থাকা আইস মাদক উদ্ধার করা হয়। সে জানায়, চট্টগ্রাম শহরের এক ব্যক্তি থেকে আইসগুলো ঢাকায় এক ব্যক্তির জন্য নিয়ে যাচ্ছিল। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।