image

চন্দনাইশে সাঙ্গু নদীতে মিললো অজ্ঞাত লাশ

image

চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের যতরমুখ এলাকায় সাঙ্গু নদী থেকে অর্ধগলিত অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৩০/৩৫ বছর হবে বলে ধারণা করা হচ্ছে।

বরমা ইউনয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য সোনা দেব জানান,  রবিবার (৩ অক্টোবর) রাত ৮টার দিকে ওই এলাকার জনসাধারণ চলাচলের সময় সাঙ্গু নদীতে ভাসমান অজ্ঞাত লাশ দেখতে পেয়ে পুলিশকে অবহিত করে। সংবাদ পেয়ে চন্দনাইশ থানার উপপরিদর্শক (এসআই) অজয় চক্রবর্তী ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।

এব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে চন্দনাইশ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এস.আই) নিতেন তালুকদার অজ্ঞাত লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, রাতেই লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) মর্গে প্রেরণ করা হবে।