image

সীতাকুন্ডে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির পরিচিতি সভা

image

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সীতাকুন্ড উপজেলার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সীতাকুণ্ড উপজেলা শাখার নবগঠিত কমিটির আহবায়ক আলাউদ্দিন’র সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি সাবেক ছাত্র নেতা মোহাম্মদ মোরছালিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সরওয়ার উদ্দিন সেলিম।

সীতাকুন্ড উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হেলাল উদ্দিন বাবরের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহবায়ক ডাক্তার কমল কদর, সদস্য সচিব জহুরুল আলম জহুর, সীতাকুণ্ড উপজেলা ছাত্রদলের আহবায়ক কাজী সেলিম, সদস্য সচিব কোরবান আলী সাহেদ।

সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে চলমান গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সংগ্রামে নেতৃবৃন্দকে যার যার অবস্থান থেকে সক্রিয় থাকার আহবান জানানো্ হয়। সভায় নেতৃবৃন্দ সীতাকুন্ডের মাটি ও মানুষের প্রিয় নেতা কারাবন্দী আসলাম চৌধূরীর নিঃশর্ত মুক্তি দাবী করেন।

এদিকে পরিচিতি সভা শেষে নবগঠিত আহবায়ক কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেযা হয়।