image

বাঁশখালীতে পুকুরে ডুবে ৪ বছর বয়সী শিশুর মৃত্যু

image

চট্টগ্রামের বাঁশখালীতে পুকুরে ডুবে মুনতাসির আবেদিন সিকদার (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৪ অক্টোবর) সকাল ১১ টার সময় উপজেলার শিলকূপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকার আলী সিকদার পাড়ায় এ ঘটনা ঘটেছে।

মারা যাওয়া শিশু মুনতাসির আবেদিন সিকদার ওই এলাকার সৌদী প্রবাসী জয়নাল আবেদিন সিকদারের ছেলে।

তার মামা ডা. কাজী হারুন উর রশিদ বলেন, 'বাড়ির খুব পাশেই তাদের ব্যবহারের পুকুরটি। সকালে শিশু মুনতাসিরকে বাড়ীর আশেপাশে খোঁজাখুঁজি করলে পাওয়া যাচ্ছেনা। পরে দুপুর ১২টার সময় তাদের ব্যবহারের পুকুর ঘাটে ডুবন্ত অবস্থা মুনতাসিরকে পাওয়া যায়। সেখান থেকে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।'

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মুনতাসিরকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে বলে নিশ্চিৎ করেছেন।