লোহাগাড়ায় পৃথক অভিযানে ৬ হাজার ১শ ইয়াবাসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার বিকালে চুনতি রেঞ্জ বনকর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে তাদের চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকালে লোহাগাড়া থানার এসআই গোলাম কিবরিয়া ও এসআই মো: মামুন মিয়ার
নেতৃত্বে পুলিশি টিম পৃথক অভিযানে উপজেলার চুনতিস্থ রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ২টি প্রাইভেটকারে তল্লাশি চালায়। এসময় একটি প্রাইভেট কারে ২ দুই হাজার ৫০ পিস ইয়াবাসহ মো: আহাম্মদ নুর মানিক (২৮)’কে ও অন্য একটিতে ৪ হাজার ৫০ পিস ইয়াবাসহ মো: স্বপন (৪০)’কে গ্রেফতার করে গ্রেফতার করে।
লোহাগাড়া থানার ওসি জাকির হোসাইন মাহমুদ জানান, গ্রেফতারকৃত মাদককারবারিদের বিরোদ্ধে লোহাগাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। তাদের মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছে।
Developed By Muktodhara Technology Limited