image

অফিসার্স ফেডারেশন উপদেষ্টার সাথে চুয়েট নেতৃবৃন্দের মতবিনিময়

image

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর অফিসার্স এসোসিয়েশন সাথে আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের উপদেষ্টা, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অফিসার সমিতির সভাপতি এবং চুয়েটের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক ড. চৌধুরী এম. সাইফুল ইসলাম মতবিনিময় করেছেন।

৫ অক্টোবর (মঙ্গলবার), ২০২১ খ্রি. বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল মিলনায়তনে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

চুয়েট অফিসার্স এসোসিয়েশন সভাপতি আমিন মোহাম্মদ মুসার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সহ-সভাপতি-১ প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন।

এ সময় অফিসার্স এসোসিয়েশনের কার্যকরী কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। 

মতবিনিময়কালে কর্মকর্তাদের বিভিন্ন অধিকার আদায়ে চুয়েট অফিসার্স এসোসিয়েশন এবং আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।