image

লামায় সড়ক দুর্ঘটনায় ৩০ বাস যাত্রী আহত

image

বান্দরবানের লামা উপজেলায় কাভার্ড ভ্যানের চাপায় ৩০ বাস যাত্রী আহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার ফাঁসিয়াখালী সড়কের মিরিঞ্জা মাদানীনগর এলাকায় এ দূর্ঘটনা ঘটনা ঘটে। আহতদেরকে উদ্ধার করে লামা ও চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।  

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বুধবার সকাল ১০টার দিকে লামা থেকে যাত্রী বোঝাই করে একটি ৪৫ সিট বিশিষ্ট বাস কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় যাচ্ছিল। বাস গাড়িটি সড়কের মাদানি নগর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে বাসের উপর চাপা পড়ে। এতে ৩০ যাত্রী আহত হন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের নাম পাওয়া গেছে। তারা হলেন- জোৎস্না দে (২০), শুভশ্রী (১০), রূপম চাকমা (২), জহর লাল (৫৫), নুর মোহাম্মদ (২৮), মোঃ সোহেল (৩২), রাজশ্রী দে (২), আনোয়ার হোসেন (৫০), নুরুল আলম (৩০), হাসনা বালা (৬০), মনু আলম (৩৫), তপন (৩৮), সরওয়ার (২৫), মোঃ রফিক (৩০), সরওয়ার আলম (৫৫), মোঃ সাহেদ (৬৫), শিব সংকর (৩৭), জেসি মার্মা (২২), আবুল হোসেন (৫৫), বাসের হেলপার মো. বেলাল (২৪), মেরি আক্তার (৪৫), মোহছেনা বেগম (৪০), আকিব (১০), ইমু (৬), জিহান (১৮), জাহানারা বেগম (৪৮), পাখি বালা (৭০) সহ ১৬ জন। তাৎক্ষণিকবাবে অন্য আহত ব্যক্তিদের নাম পরিচয় পাওয়া যায়নি। আহতরা সবাই উপজেলা ও পাশের চকরিয়া উপজেলার বমু বিলছড়ি ইউনিয়নের বাসিন্দা। 

বাসে থাকা ৩০ যাত্রী আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় আহতদেরকে উদ্ধার করে উপজেলা, কাছাকাছি চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক রায়হান জান্নাত বিলকিছ সুলতানা বলেন, বাস দুর্ঘটনায় হাসপাতালে মোট ১৯ জন আহত রোগী আসে। তম্মধ্যে আশংকাজনক হওয়ায় ১০ জনকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। 

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আলমগীর বলেন, ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আহত ৩০ যাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রæত উপজেলা, চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়।