image

কুতুবদিয়ায় ৬পলাতক আসামী গ্রেফতার

image

কুতুবদিয়ায় পুলিশের বিশেষ অভিযানে একাধিক মামলার পরোয়ানাভুক্ত ৬ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর রাত পর্যন্ত উপজেলার কৈয়ারবিল ও আলী আকবর ডেইল ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলে থানা সূত্র জানায়।

গ্রেফতারকৃতরা হলো- কৈয়ারবিল ইউনিয়নের নজর আলী মাতবর পাড়ার  মৃত মোহাম্মদ হোছাইনের পুত্র আরজুল ইসলাম প্রকাশ আজিজুল ইসলাম (২২) ও মোঃ জিয়াবুল হোছাইন,সিরাজুল হকের পুত্র  মোজাম্মেল হক (৪০),আলী আকবর ডেইল ইউনিয়নের পুতুইন্যার পাড়া গ্রামের সকি আলমের পুত্র মোঃ নেছার উদ্দিন (২৪), নেজাম উদ্দিনের স্ত্রী রুমা আকতার(২৫), সকি আলমের স্ত্রী ইনুন নাহার (৪৫)

থানার ওসি ওমর হায়দার জানান, মঙ্গলবার ভোর রাত পর্যন্ত থানার উপ-পরিদর্শক (এসআই) রায়হান উদ্দিনের নেতৃত্বে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একাধিক মামলার ওয়ারেন্টের ৬ আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বুধবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।