image

লোহাগাড়ায় ৩ দোকানে চুরি

image

চট্টগ্রামের লোহাগাড়ায় ৩ দোকানে চুরির ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার ভোরে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি কামারদিঘী পাড় এলাকায় আজিমুল হকের মুদির দোকান, আবদু শুক্কুরের মুদির দোকান ও বাদশার চায়ের দোকানে এঘটনা ঘটে। ৩ দোকান থেকে নগদ ৫০ হাজার টাকাসহ প্রায় দেড় লক্ষাধিক টাকার মালামাল চুরি হয় বলে ক্ষতিগ্রস্তরা জানান।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোঃ আজিমুল হক বলেন, বুধবার রাত সাড়ে এগারোটায় দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। সকালে দোকানে এসে দেখি সব তছনছ করে রেখেছে। তার দোকান থেকে নগদ ৫০ হাজার টাকাসহ প্রায় দেড় লক্ষ টাকার মালামাল, পাশের ব্যবসায়ী আবদু শুক্কুরে মুদির দোকান থেকে প্রায় ৮ হাজার টাকা ও বাদশার চায়ের দোকান থেকে ২ হাজার টাকার মালামাল নিয়ে যায় চোরের দল। 

লোহাগাড়া থানার ওসি (তদন্ত) ওবাইদুল ইসলাম, চুরির ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।