আনোয়ারায় নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ ধরার অপরাধে অভিযান চালিয়ে ৫হাজার মিটার জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার(৯ অক্টোবর) দুপুরে রাপুর ইউনিয়নের বঙ্গোপসাগের উপজেলা সহকারি কমিশনার (ভূমি ) তানভীর হাসান চৌধুরীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.রাশিদুল হক, অফিস সহকারি মোহাম্মদ এনামুল হক। অভিযানে সহযোগীতা করেন,কোস্টগার্ড সাঙ্গু স্টেশন।
ইলিশের প্রধান প্রজনন মৌসুম ৪ অক্টোবর হতে ২৫ অক্টোবর পর্যন্ত সাগরে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ,বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় মৎস্য আইনে দন্ডনীয় অপরাধ। আমরা সাগরে অভিযান চালিয়ে অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে ফেলি। অভিযান অব্যাহত থাকবে।
Developed By Muktodhara Technology Limited