image

উখিয়ায় বিদেশী মদ ও বিয়ারসহ যুবক আটক

image

কক্সবাজার উখিয়ার বালুখালী এলাকায় অভিযান চালিয়ে ২৪ বোতল বিদেশী মদ ও ১৭৫ ক্যান বিয়ারসহ এক মাদক কারবারীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৫।

আটক ব্যক্তি হলেন নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বড়বিল গ্রামের বাসিন্দা শামশুল আলমের ছেলে আব্দুল হাকিম (১৯)।

১০ অক্টোবর রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী ইউনিয়নের উখিয়ারঘাটস্থ বালুখালী ব্রীজ হতে উত্তর দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উপর এই অভিযান পরিচালনা করে র‌্যাব।

র‌্যাব-১৫ সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি কৌশলে পালিয়ে যাওয়ার প্রাক্কালে এক যুবককে আটক করা হয়। ওই সময় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর হেফাজতে থাকা বস্তা তল্লাশী করে ২৪ টি বিদেশী মদের বোতল ও ১৭৫ ক্যান বিদেশী বিয়ার উদ্ধার করা হয়।

পরে গ্রেফতারকৃত আসামীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।