image

চন্দনাইশে পানিতে ডুবে শিশুর মৃত্যু

image

চন্দনাইশ উপজেলায় পানিতে পড়ে সোবাহান মোহাম্মদ আলিফ নামে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার বরমা ইউনিয়নের কেশুয়া নয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শিশু আলিফ ওই এলাকার হাফেজ তালুকদার বাড়ির মোহাম্মদ সোহেলের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে বরমা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল মনজুর চৌধুরী বলেন, রবিবার সন্ধ্যার সময় বাড়ি সংলগ্ন খালের পাড়ে খেলতে গিয়ে শিশুটি নিখোঁজ হয়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে চানখালী খাল থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এরপর প্রথমে আমরা হাসপাতাল ও পরে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।