আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়ন আওয়ামীলীগের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড় কমিটির সম্মেলন রবিবার(১০ অক্টোবর) বিকাল ৩টায় মধ্যম গহিরা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সম্পন্ন হয়েছে।
রায়পুর ইউনিযন আওয়ামীলীগের সভাপতি আমিন শরীফের সভাপতিত্বে উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ মালেক।
ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিজ চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু ছৈয়দ, ইউপি চেয়ারম্যান জানে আলম, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ আবুল হাসান কাশেম, দপ্তর সম্পাদক ছালামত উল্লাহ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. ইলিয়াছ, সদস্য আবদুল জাব্বার তালুকদার, উপজেলা শ্রমিকলীগের সহ-প্রচার সম্পাদক মো. ফোরকান ও উপজেলা যুবলীগের সদস্য মো. জালাল উদ্দিন।
অনুষ্ঠানে বক্তারা বলেন,ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির প্রচেষ্টায় উপকূলীয় বেড়িবাঁধ নির্মান করে আমাদের প্রাকৃতিক দূর্যোগ থেকে নিরাপত্তার ব্যবস্থা করেছে। এখন যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করছে মন্ত্রী মহোদয়। উন্নয়নের এ ধারাবাহিকতা বজায় রাখতে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে ইউনিয়নের খোর্দ্দগহিরা, মধ্যম গহিরা ও পূর্ব গহিরা ওয়ার্ড়ের সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত করার জন্য প্রাথীদের কাছ থেকে মনোনয়ন ফরম জমা নেওয়া হয়।
Developed By Muktodhara Technology Limited