বান্দরবানের লামা উপজেলায় বজ্রপাতে ২ জনের মৃত্যু ও দুই কৃষকের ৪টি গরু মারা গেছে।
ফাইতং ইউনিয়নের ৯নং ওয়ার্ড বাঙ্গালি পাড়ায় বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে। তারা বাগানে গাছের উপর পাহারা টং ঘরে ঘুমিয়ে ছিল। মঙ্গলবার রাতে প্রচন্ড বজ্রপাত হয়। রাতে কোন একসময় তাদের মৃত্যু হয়েছে। বজ্রপাতে প্রচুর গাছপালাসহ ফসলের অনেক ক্ষতি হয়েছে।
নিহতরা হল, ফাইতং ৯নং ওয়ার্ডের বাঙ্গালি পাড়ার মৃত ইসহাক এর ছেলে মোঃ এনাম (৫০) ও মৃত নবী হোচন এর ছেলে মোঃ শহীদুল ইসলাম (২২)।
এদিকে উপজেলার সদর ইউনিয়নের মেরাখোলা এলাকায় বজ্রপাতে দরিদ্র দুই কৃষকের চারটি গরু মারা গেছে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তারা।
বাসু কুমার দে বলেন, রাতে গরু গুলো গোয়ালে বাধা ছিল। রাতে প্রচুর বজ্রপাত হয়। সকালে ঘুম থেকে উঠে দেখি গরু তিনটি মরে পড়ে আছে।
লামার ফাইতং ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন জানান, ফাইতং ইউনিয়নের ৯নং ওয়ার্ড বাঙ্গালি পাড়ায় বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে।
লামা থানার পুলিশের অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মোঃ আলমগীর বজ্রপাতে ২ জনের মৃত্যু ও ৪টি গরু মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
Developed By Muktodhara Technology Limited