image

রাউজানে তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন : সভাপতি বেলাল, সম্পাদক রঞ্জন

image

বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদ্রাসা) তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ রাউজান উপজেলার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টায় পৌরসভা কনফারেন্স কক্ষে রাউজান উপজেলা আহবায়ক মাওলানা মুনছুর উদ্দিন নিজামীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

মাওলানা এম বেলাল উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম জেলা আহবায়ক বিজয় বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক মোহাম্মদ ফারুক, ব্যবসায়ী তহিদুল আনোয়ার বাবুল।

এতে মাওলানা এম বেলাল উদ্দিনকে সভাপতি ও রঞ্জন সরকারকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি নুরুল আবছার, সহ সভাপতি দিলীপ বরণ দাশ, হাবিবুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক আহসান উল্লাহ, ছাবের হোসেন, স্বপন দাশ, এস এম গিয়াস উদ্দিন, অর্থ সম্পাদক রঞ্জিত সরকার, সাংগঠনিক সম্পাদক মাশুকুল ইসলাম, সহ সাংগঠনিক মামুনুল আলম, রহমত উল্লাহ, মো. হাসান, দপ্তর সম্পাদক চন্দন দাশ, প্রচার সম্পাদক আকতার হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক নারায়ন চক্রবর্তী, মহিলা বিষয়ক সম্পাদক শামসুন নাহার ছিদ্দিকা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রত্মা দে, সহ সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সুমি আকতার, ক্রীড়া সম্পাদক শফিকুল আলম, নির্বাহী সদস্য মাওলানা মনছুর উদ্দিন নিজামী ও বিজয় বিশ্বাস।