image

রাউজানে অতিরিক্ত পুলিশ সুপারের পুজা মন্ডপ পরিদর্শন

image

চট্টগ্রামের রাউজানে পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) কবীর আহমেদ। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৭টার সময় পূজা মণ্ডপের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। 

পরিদর্শনের সময় তিনি পশ্চিম রাউজান শিব কালি মন্দির, রাম কৃষ্ণ আশ্রম ও রাস বিহারী ধামের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে আলোচনা করেন। 

এসময় রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন, পরিদর্শক (অপারেশন) কবির আহমেদ উপস্থিত ছিলেন। 

অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) কবীর আহমেদ আজকের পত্রিকাকে বলেন," রাউজানের বেশ কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শন করেছি। পূজা চলাকালীন সবকিছু যাতে সুশৃঙ্খল থাকে আমরা ব্যবস্থা নিয়েছি। পুলিশ টিম থাকবে। কোন অব্যবস্থাপনা মেনে নেয়া যাবে না।