লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিভিন্ন স্থানে নিষিদ্ধ থ্রি-হুইলারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে দোহাজারী হাইওয়ে পুলিশ।
দোহাজারী হাইওয়ে থানার ওসি মো. আবদুর রবের নেতৃত্বে মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের বটতলী মোটর স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশা আটক করে মামলা দেওয়া হয় ৷ লোহাগাড়া ট্রাফিক বিভাগের সার্জেন্ট মাহমুদুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব বলেন, মহাসড়কে থ্রি-হুইলারসহ নিষিদ্ধ যানবাহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
Developed By Muktodhara Technology Limited