আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ও সিপিপির ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আলোচনা সভা শেষে ভূমিকম্প ও অগ্নিকান্ডসহ দুর্যোগ মোকাবেলায় মোহড়া দেয়া হয়েছে।
বুধবার সকাল ১১টায় রাউজান উপজেলা প্রশাসন (দুর্যোগ ব্যবস্থাপনা শাখা)’র আয়োজনে রাউজান উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ।
রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, উপজেলা প্রকৌশলী আবুল কালাম, রাউজান ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজিং ইন্সপেক্টর নজরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ-ই-জাহান।
পরে রাউজান ফায়ার সার্ভিসের কর্মিরা গ্যাস সিলিন্ডারে অগ্নিকাণ্ড ও তেলে আগুন লাগলে অক্সিজেন কাটিয়ে কিভাবে আগুন নির্বাপন করা যায় তার মোহড়া দেওয়া হয়। একই সঙ্গে ভূমিকম্পে আহত ব্যক্তিদের উদ্ধারপূর্বক প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান পূর্বক হাসপাতালে প্রেরণ বিষয়ক একটি মোহড়া দেওয়া হয়।
রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ বলেন, ‘এক সময় দুর্যোগে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠার চেষ্টা করা হতো। কিন্তু বর্তমান সময়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্যোগ মোকাবেলায় আর্ন্তজাতিক অঙ্গনে পরিচিতি লাভ করেছে। বর্তমানে প্রাকৃতিক দুর্যোগ সংগঠিত হওয়ার আগে থেকেই পূর্ববাসের পর থেকে মোকাবেলার জন্য প্রস্তুতি নিয়ে ক্ষয়ক্ষতি রোধে কাজ করছে সরকার।’
Developed By Muktodhara Technology Limited