image

সীতাকুন্ডে ৪ বছরের শিশুকে ধর্ষণ, বখাটে গ্রেপ্তার

image

সীতাকুন্ডে ৪ বছরের শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণ অভিযোগে আব্দুল কুদ্দুস লিটন (৩২)কে গ্রেপ্তার করেছে পুলিশ। এঘটনায় শিশুটির পিতা বধুবার রাতে সীতাকুন্ড থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন । 

ভুক্তভোগী শিশুর পরবিার ও মামলার সূত্রে জানা যায়, অভিযুক্ত লিটন একটি শীপ ব্রেকিং ইর্য়াডে বাবুচির কাজ করতো। গত কয়েকদিন আগে তার স্ত্রী গ্রামের বাড়ি নোয়াখালী বেড়াতে যায়। এই সুযোগে বুধবার বিকালে পাশের বাসার চার বছররে শিশু কন্যাকে চকলেট দেওয়ার প্রলোভনে দেখিয়ে ভাড়া বাসায় নিয়ে শিশুটিকে তার কোলে বসিয়ে ধর্ষণ করে।

এ সময় শিশুটির চিৎকার-চেচামেচি শুনে আশপাশরে লোকজন এসে লম্পট আব্দুল কুদ্দুস লিটনকে হাতে নাতে আটক করে পুলিশে সোপর্দ করে।

জানতে চাইলে সীতাকুন্ড মডেল থানার সেকেন্ড অফিসার টিপুল মজুমদার বলেন,স্থানীয়দের সহযোগিতায় আমরা অভিযুক্ত আসামিকে গ্রেফতার করে বৃহস্পতিবার জেল হাজতে প্রেরণ করেছি।