চট্টগ্রামের পটিয়ার হাইদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জিতেন কান্তি গুহকে গাছের সাথে বেঁধে মারধর করার মামলায় তিন নম্বর আসামি সাবেক ইউপি সদস্য ও আওয়ামীলীগ নেতা ইন্দ্রজিৎ চৌধুরী লিওকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার সকালে নগরের আসকারদিঘীর পাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম ইন্দ্রজিতকে গ্রেপ্তারের তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গ্রেফতার কৃত ইন্দ্রজিৎ চৌধুরী লিওকে আদালতে পাঠানো হয়েছে।
গত ২৯ এপ্রিল পটিয়ার হাইদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জিতেন কান্তি গুহকে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়। এতে মাথায় আঘাত এবং হাত ভেঙে যায় তার।
পরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় তার ছোট ভাই তাপস গুহ বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে এবং ৫-৬ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন। সেই মামলার তিন নম্বর আসামি সাবেক ইউপি সদস্য ইন্দ্রজিৎ চৌধুরী লিও।
Developed By Muktodhara Technology Limited