কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে জাল নোট তৈরির সরঞ্জামসহ আবু তাহের নামের এক রোহিঙ্গাকে নিজ বসত ঘর থেকে গ্রেফতার করেছে ১৪ এপিবিএনের সদস্যরা।
শনিবার বিকাল সাড়ে ৫ টার দিকে কুতুপালং ২ নং ক্যাম্পের ৮/ই ব্লক থেকে অভিযান চালিয়ে তাকে ৭৬ বান্ডেল জাল টাকা তৈরির কাগজ ও এক কোটা জাল টাকা তৈরি করার রংসহ গ্রেফতার করা হয়।
আটককৃত রোহিঙ্গা হলেন,২ নং ক্যাম্পের ৮/ই ব্লকের মৃত লাল এর ছেলে মোঃ আবু তাহের (৬৫)।
১৪ এপিবিএনের অধিনায়ক নাঈমুল হক পিপিএম জানান, বালুর মাঠ পুলিশ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার, সহকারী পুলিশ সুপার এ,কে, এম এমরানুল হক মারুফ নেতৃত্বে সঙ্গীয় আভিযানিক দল ঘটনাস্থল এলাকায় অভিযান পরিচালনা করে মোঃআবু তাহের নামের এক রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়। এসময় তার বসত ঘর থেকে ৩৮ প্যাকেট প্রতিটি প্যাকেট মধ্যে দুইটি করে ৭৬ বান্ডেল জাল টাকা তৈরির কাগজ ও এক কোটা জাল টাকা তৈরি করা রং আলামতসহ জব্দ করা হয়।
তিনি আরও জানান, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত রোহিঙ্গাকে জব্দকৃত আলামতসহ উখিয়া থানায় প্রেরণ করা হয়েছে।
Developed By Muktodhara Technology Limited