image

চলতি মাসের ২০মে হতে সমুদ্রে ৬৫ দিন মৎস্য আহরণ বন্ধ

image

সমূদ্রে মৎস্য প্রজনন বৃদ্ধির লক্ষ্যে ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন সামুদ্রিক জলসীমায় মৎস্য আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সীতাকুণ্ড উপজেলা টান্সফোর্স কমিটি ।

সীতাকুণ্ড উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ১৮ মে বুধবার সকাল ১১ টায় মৎস্য আহরণ নিষিদ্ধ সংক্রান্ত মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের জারীকৃত প্রজ্ঞাপন বাস্তবায়নে এই নিষেধাজ্ঞা ঘোষনা করেন কমিটির সভাপতি উপজেলা নিবার্হী কর্মকতা মোহাম্মদ শাহাদাত হোসেন।

এই সময় উপজেলা মৎস্য কর্মকতা কামাল উদ্দিন চৌধুরী সৎস্যজীবিদের সমুদ্রে মা মাছ রক্ষা করে সুষ্ঠু প্রজননের গুরুত্ব তুলে ধরেন এবং সকল মৎ্যজীবিদের নিষেধাজ্ঞার আওতাই এসে সমুদ্রে মাছ ধরা থেকে বিরত থাকার আহবান করে আগামি ৬৫ দিন মৎস্যজীবীদের সহযোগিতা চেয়েছেন।

এছাড়া সাগরে সকল প্রকার নৌযান কর্তৃক মৎস্য আহরণ নিষিদ্ধ সংক্রান্ত মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের জারীকৃত প্রজ্ঞাপন বাস্তবায়নে আহবান করেন।

এই সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা শহীদ ভূঁইয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুচ্ছফা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মহসিন রেজা, ভাটিয়ারী কোষ্ট গার্ড অফিসার ইনচার্জ আসাদুজ্জামান , কুমিরা নৌ-পুলিশ ইনচার্জ আ: হালিম, এস আই এমরান হোসেন , মৎস্য জীবিলীগ নেতা আবু বক্কর, জেরে ফেডারেশনের সভাপতি লিটন জলদাশ ,মোঃ শফি মেম্বার, উপজেলা মৎস্য অধিপ্তরের রাসেল চন্দন দাশ, মামুন সহ প্রমুখ।