মিরসরাইয়ে পানিতে ডুবে আদনান সিদ্দিকী আদিব নামের দেড় বছরের এক শিশু মারা গেছে। মঙ্গলবার (৩১ মে) দুপুরে উপজেলার ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নের জামালপুর গ্রামের কলিম উদ্দিন মহাজনের বাড়িতে এই ঘটনা ঘটে। শিশু আদিব ওই বাড়ির নিজাম উদ্দিন সিদ্দিকী লিটনের ছেলে।
আদিবের চাচা সিদ্দিকী রিংকু বলেন, মঙ্গলবার দুপুরে বাড়ির সকলের চোখ ফাঁকি দিয়ে আদিব কোথায় চলে যায়। তাকে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তার নিথর দেহ ভাসতে থাকে। এরপর দ্রুত উদ্ধার করে বারইয়ারহাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমার ভাতিজাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা স্বীকার করেন হিঙ্গুলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য এমরানুল হক।
Developed By Muktodhara Technology Limited