image

রাউজানে নবাগত ইউএনও-প্রেস ক্লাবের সৌজন্য সাক্ষাৎ

image

নতুন যোগদান করা রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সামাদ শিকদারের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন রাউজান প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (০২ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাতকালে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, সরকারের যে কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে এবং বিভিন্ন তথ্য-উপাত্ত দিয়ে সহযোগিতা করবেন। কাজ করার ইচ্ছা আছে, এক্ষেত্রে আপনাদের সহযোগিতা বেশি প্রয়োজন।

রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলমসহ মতবিনিময় সভায় প্রেস ক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম, সাবেক সভাপতি প্রদীপ শীল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম রমজান আলী, সহ সভাপতি নেজাম উদ্দিন রানা, সাংগঠনিক সম্পাদক কামাল হাবিবি, অর্থ সম্পাদক হাবিবুর রহমান,সদস্য মো. আরফাত হোসাইন, আলাউদ্দিন, শাহাদাত হোসেন সাজ্জাদ, লোকমান আনসারী, সাংবাদিক আবিদ মাহমুদ, রায়হান ইসলাম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আব্দুস সামাদ সিকদার গত ৩১ মে বুধবার রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।