image

ঐক্যফ্রন্টের প্রার্থী ঘোষণা শুক্রবার, ইশতেহার ১৭ ডিসেম্বর: ফখরুল

image

শুক্রবার (৭ ডিসেম্বর) বেলা তিনটা থেকে মনোনিত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর মতিঝিলে ডা. কামাল হোসেনের চেম্বারে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে এ কথা জানান ফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এছাড়া, আগামী ১৭ ডিসেম্বর জাতীয় ঐক্যফ্রন্টের ইসতেহার ঘোষণার কথাও জানান মির্জা ফখরুল।

সেই সাথে নির্বাচনের কারনে আগামী ১০ ডিসেম্বরের জনসভা স্থগিত করা হয়েছে বলেও জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে সন্ধ্যা ৬ টার পর থেকে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা আসতে শুরু করেন ড. কামালের মতিঝিলের চেম্বারে। সেখানে প্রায় এক ঘন্টার বেশি সময় ধরে বৈঠক চলে। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।