image

সন্দ্বীপে প্রাথমিক বিদ্যালয় স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত 

image

শিশুকাল থেকে গণতন্ত্রের চর্চা এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, শতভাগ ভর্তি ও ঝরে পড়া রোধে চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলাধীন সারিকাইত ইউনিয়নের ৮১নং পশ্চিম চৌকাতলী সরকারি  প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) আয়োজনে বৃহস্পতিবার  (২ জুন) সকাল ৯টা থেকে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়, যা চলে দুপুর ১টা পর্যন্ত। 

এ নির্বাচনে ৩য় থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীরা ভোট প্রদান করে।  মোট ভোটারের সংখ্যা ১৫৬ জন। আর প্রার্থীর সংখ্যা ১৮ জন। ভোটের মাধ্যমে স্টুডেন্ট কাউন্সিল প্রতিনিধি হিসেবে নির্বাচন করেছে প্রীতি রানী দাশ অর্থি, মালিহা আহমদ রামিছা, জীবন চন্দ্র জলদাস, সিপন জলদাস, বিশাখা বৈষ্ণব, চন্দ্র নাথ দে,মোস্তাসির আহম্মেদ, আব্দুর রহমান রুমি, অভিজিৎ চন্দ্র দাস, তনুশ্রী দাস, একা দাস এনি, তৃষ্ণা রানী দাস, প্রমির চন্দ্র দাস, ইমন দাস, প্রল্লবী রানী দাস, নাদিম হোসেন, অন্তরা রানী দাস, আফরোজা বেগম।

উক্ত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ৫ম শ্রেনীর ছাত্র সাকিবুল হাসান, ম্যাজিষ্টেট হিসাবে দায়িত্ব পালন করেন-৫ম শ্রেনীর ছাত্র টিপন, প্রিসাইডিং হিসাবে দায়িত্ব পালন করেন প্রসেনজিত চন্দ্র দাস, ঈষা রানী দাস, সহ-প্রিসাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন প্রমি দাস, পুলিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন আলাউদ্দিন, সুমাইয়া,পুজা।

ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার। নির্বাচনে ৭জনকে বিজয়ী ঘোষণা করা হয। সর্বোচ্চ ভোট পেয়ে প্রমির চন্দ্র দাস নির্বাচিত হয়। সদস্য নির্বাচিত হয় প্রিয়তা রানী দাশ, চন্দ্র নাথ দে, মুনতাসীর আহম্মেদ, তনুশ্রী দাস, ইমন দাস, অন্তরা রানী দাশ।

এই সময় উপস্থিত ছিলেন চৌকাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, সহকারী শিক্ষক আব্দুর সবুর, ফাহিমা বেগম, চন্দন কুমার দাশ, মিলাদ হোসেন, খুকু রানী দাস, মাহমুদুল হাসান, ম্যানেজিং কমিটির সদস্য সারিকাইত ৫নং ইউপি সদস্য মিজানুর রহমান, সহ-সভাপতি মাসুকুর রহমান, মোঃসৈকত, মিঠুন সূত্রধর ও সাংবাদিক পুষ্পেন্দু মজুমদার প্রমুখ।