image

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার

image

কক্সবাজারের উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে মোহাম্মদ সুমন (৩০) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক মধুরছড়ার সি ব্লকের বাসিন্দা। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী। 

ওসি আরও বলেন, খবর পেয়ে মধুরছড়া ক্যাম্প থেকে হাত-মুখ বাঁধা রক্তাক্ত অবস্থায় এক রোহিঙ্গা যুবকের মরদেহ উদ্ধার করা হয়। সকালে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

এর আগে গত ৯ জুন (বৃহস্পতিবার) রাতে উখিয়ার ক্যাম্প ১৮-তে অতর্কিত হামলা চালিয়ে আজিমউল্লাহ নামে এক রোহিঙ্গা নেতাকে হত্যা করা হয়। এ সময় গুরুতর আহত হন আরও দুজন।