দা এর কাঠের হাতলের ভেতরে করে অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে ১ হাজার ৫০ পিস ইয়াবাসহ মো. রাসেল (২২) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে চন্দনাইশ থানা পুলিশ
শনিবার (১১ জুন) দুপুর দেড়টায় উপজেলার উত্তর গাছবাড়িয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী একটি বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক রাসেল চাঁদপুর জেলার দক্ষিণ মতলব থানার দক্ষিণ বারাগাও এলাকার আউয়াল মেম্বার বাড়ির মো. জসিমের ছেলে।
পুলিশ জানায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে ইয়াবা পাচার হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে চন্দনাইশ থানার উপপরিদর্শক (এসআই) হাছান উদ্দিন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) এনামুল এবং এলপন সঙ্গীয় ফোর্সসহ উত্তর গাছবাড়িয়া এলাকায় মহাসড়কে অভিযান চালায়। এসময় চট্টগ্রাম অভিমূখী যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে মো. রাসেলকে আটক করে তার কোমরে তল্লাশি করে দা এর দুইটি কাঠের হাতলের ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় ১ হাজার ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চন্দনাইশ থানায় মামলা দায়ের করা হয়েছে।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
Developed By Muktodhara Technology Limited