image

রোহিঙ্গা মাঝি আজিম হত্যাকান্ডের মাস্টারমাইন্ড আনাস গ্রেফতার

image

রোহিঙ্গা মাঝি আজিমউদ্দিন হত্যাকান্ডের অন্যতম মাস্টারমাইন্ড এবং এজাহারনামীয় আসামী মৌলভী আনাসকে গ্রেফতার করেছে ৮ এপিবিএনের সদস্যরা। 

সোমবার ১৩ জুন রাত সাড়ে ৯টার দিকে উখিয়া থানাধীন এফডিএমএন ক্যাম্প-১৯ হতে তাকে গ্রেফতার করা হয়।

৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মো: কামরান হোসেন জানান,ময়নারঘোনা পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ রাশেদুজ্জামান এর নেতৃত্বে, এসআই(নিঃ) পুতুল কুমার মহন্ত সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা কালে এফডিএমএন ক্যাম্প- ১৯ হতে উখিয়া থানার মামলা নং-৫২ এর এজাহারনামীয় আসামী এফডিএমএন দুষ্কৃতিকারী মৌলভী আনাস(৪০) কে গ্রেপ্তার করে।

সে ক্যাম্প-১৯ এর ব্লক-ডি/৫ এর এফসিএন নং-২০৯৬১৮ মৌলভী জকরিয়ার ছেলে।

তাকে গ্রেফতারের পরপরই ময়নারঘোনা পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়। পরে ধৃত আসামীকে উখিয়া থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন।