রাজধানীর পুরান ঢাকার নির্বাচনী এলাকা ১০,৭,৬ এর নৌকার প্রার্থীরা জোরেসোরে মাঠে থাকলেও নেই বিএনপি- ঐক্য ফ্রন্টের ধানের শীষের প্রার্থীরা।
জানা গেছে,গ্রেফতার আতংকের ভয়ে বিএনপি ও ঐক্য ফ্রন্টের প্রার্থীরা মাঠে নামছেন না।
বুধবার ঢাকা-১০ নির্বাচনী এলাকার ১৪ নংওয়ার্ডের হাজারীবাগের বৌ বাজার, টালী অফিস রোড ও রায়ের বাজারে জনসংযোগ করেছেন আওয়ামীলীগ তথা মহাজোট প্রার্থী ব্যারিস্টার ফজলে নুর তাপস।তিনি বৌ বাজার এলাকার ঘরে ঘরে তার নির্বাচনী এলাকার জনসাধারণের খোজ- খবর নেন।গত ১০ তার এবং সরকারের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।ব্যারিস্টার তাপস বলেন,গত ১০ বছর আমি আমার ও আমার সরকার আপনাদের জন্য কাজ করার চেষ্টা করেছি,এলাকায় নতুন শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তা- ঘাট নির্মাণ, মসজিদ - মাদ্রাসার উন্নয়ন হতে শুরু করে আপনারদের পাশে থেকে সেবা করার চেষ্টা করেছি,জানি না কতটুকু পেরেছি,এর বিচারের মালিক আপনারা।তিনি বলেন,১০ বছর আপনাদের পাশে থেকে জন্মসূত্রে ঢাকার নাগরিক হিসেবে আপনাদের সঙ্গে মিশে গেছি।আপনাদের সঙ্গে আমার আত্নার সম্পর্ক হয়েগেছে।তাই আগামী ৩০ ডিসেম্বর আপনারা নৌকায় ভোট দিয়ে আবারও আপনাদের সেবা করার সুযোগ দিয়েন।জনসংযোগের সময় ১৪ নংওয়ার্ড কাউন্সিলর এবং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃসেলি,থানা আওয়ামীলীগ সভাপতি ইলিয়াসুর রহমান বাবুল,ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি দিলজাহান ভূইয়া,যুবলীগ নেতা স্বাধীন সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতারা।

ঢাকা-৭ এ নৌকার পালে হাওয়া : পুরান ঢাকার লালবাগ,চকবাজার, কোতোয়ালী ও বংশাল থানা নিয়ে গঠিত ঢাকা-৭ নির্বাচনী এলাকা।নৌকা প্রতীকে বর্তমান সংসদসদস্য হাজী মোঃসেলিম এলাকায় জনসংযোগ করে চলছেন সকাল থেকে রাত পর্যন্ত। বুধবার সকালে ঢাকা(দঃ) মহানগর আওয়ামীলীগের নেতা-কর্মীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় আজিমপুর গভঃ এমপ্লয়ী কমিউনিটি সেন্টারে।হাজী মোঃসেলিমের সভাপতিত্বে ঢাকা দঃ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকনসহ মহানগর দঃ আওয়ামীলীগ এর সভাপতি আবুল হাসনাত, সাধারন সম্পাদক শাহে আলম মুরাদ,প্রচার সম্পাদক আক্তার হোসেন,লালবাগ থানা আওয়ামীলীগ এর সভাপতি ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেন,সাধারন সম্পাদক মতিউর রহমান জামাল, নগর নেতা শরফুদ্দীন আহমেদ সেন্টু বক্তব্য রাখেন। এছাড়া চকবাজার থানা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম রাডো,সাধারন সম্পাদক ইউনুস সুমন, বংশাল থানা আওয়ামীলীগের সভাপতি গোলাম মোস্তফা,ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিক,জাহাঙ্গীর আলম বাবুল, যুবলীগ নেতা আনোয়ার ইকবাল সান্টু,স্বেচ্ছা সেবক লীগ নেতা আলাউদ্দীন,সহ আওয়ামীলীগ এর নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।মত বিনিময় সভায় মেয়র সাঈদ খোকন ও নগর নেতৃবৃন্দ সকল মতবেধ ভুলে শেখ হাসিনার মনোনিত নৌকার প্রার্থী হাজী মোঃ সেলিম কে বিজয়ী করার শপথ নেন।

১৫ডিসেম্বর থেকে মাঠে নামছেন মোস্তফা মহসীন মন্টু : ঢাকা-৭ নির্বাচনী এলাকায় বিএনপি- ঐক্য ফ্রন্টের প্রার্থী মোস্তফা মহসীন মন্টু আগামী ১৫ ডিসেম্বর থেকে মাঠে নামবেন বলে জানাগেছে। বুধবার বিকেলে ঐক্য ফ্রন্টের পুরানা পল্টন অফিসে ঢাকা৭ নির্বাচনী এলাকার বংশাল,কোতোয়ালি, চকবাজার ও লালবাগ থানা বিএনপি, গনফোরাম ও নাগরিক ঐক্যের যৌথ সভায় সিদ্ধান্ত নেয়া হয় হয়।সভায় উপস্থিত জাতীয়তাবাদী ছাত্রদল নেতা জাকির আহম্মেদ বাবু জানান,পুলিশের ধর- পাকরের কারনে সর্বস্তরের নেতা- কর্মীরা মাঠে নামতে পারছে না।আগামী ১৫ ডিসেম্বর থেকে ধানের শীষ প্রতীকের প্রার্থী বীর মুক্তিযুদ্ধা মোস্তফা মহসীন মন্টু নির্বাচনী মাঠে নামবেন।ছাত্রদলের এই নেতা বলেন, প্রার্থীর বাড়ী থেকেও নেতা-কর্মীদের আটক করা হচ্ছে।দাড়াতেই দেয়া হচ্ছে না,তাই দলের সব নেতা- কর্মীদের সঙ্গে মতবিনিময় করে কৌশল ঠিক করে আগামী ১৫ ডিসেম্বর থেকে মাঠে থাকবেন মোস্তফা মহসীন মন্টু।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও পুরান ঢাকায় কাজী ফিরোজের গণসংযোগ : ঢাকা-৬এর মহাজোটগত প্রার্থী ও জাপার প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ অাজ সকালে লাঙ্গলের সমর্থনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ অায়োজিত এক ছাত্রসমাবেশে বক্তব্য রাখেন। সমাবেশের পর পুরান ঢাকার কলতাবাজারে গণসংযোগ করেন তিনি। দুপুরে কাজী ফিরোজ গেন্ডারিয়া থানা অাওয়ামী লীগ অায়োজিত দয়াগঞ্জ মোড়ে এক পথসভায় বক্তব্য রাখেন। সেখান থেকে তিনি মোটর সাইকেল শোভাযাত্রাসহ গেন্ডারিয়া স্কট মন্দিরে অাসেন। সেখানে তিনি হিন্দু সম্প্রদায়ের কাছে লাঙ্গলে ভোট দেয়ার অাহবান জানিয়ে বলেন, স্বাধীনতার পর অাওয়ামী লীগ ও জাতীয় পার্টির শাসনামলেই হিন্দু সম্প্রদায় সবচেয়ে বেশী নিরাপদে ছিলো। শেখ সংখ্যালঘুদের বিষয়ে সবসময় সচেতন। প্রধানমন্ত্রী বলেছেন-" ধর্ম যার যার উৎসব সবার"। এরশাদও হিন্দু সম্প্রদায়ের জন্য অনেক কিছু করেছেন। অাজ জাতির বৃহত্তর স্বার্থে নৌকা-লাঙ্গল এক হয়েছে। শেখ হাসিনার মার্কাও লাঙ্গল, পাশাপাশি এরশাদের মার্কাও নৌকা।
দিনব্যাপী গণসংযোগ এসময় অারো উপস্থিত ছিলেন অাওয়ামী ণীগের মহানগর নেতা অাবু অাহমেদ মান্নাফী, হেদায়াতুল ইসলাম স্বপন, গাজী সাঈদ, অারিফ হোসেন ছোটন, গাজী সারোয়ার বাবু, জাপা কেন্দ্রীয় নেতা হাজী ফারুক, ইসহাক ভূইয়া, শারফুদ্দিন অাহমেদ শিপু প্রমুখ।
Developed By Muktodhara Technology Limited