image

ঐক্যফ্রন্টের নির্বাচনী সমন্বয় কমিটি গঠন

image

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম পরিচালনার জন্য গণফোরামের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এ কে এম জগলুল হায়দার আফ্রিককে প্রধান সমন্বয়ক করে ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় সমম্বয় কমিটি গঠন করা হয়েছে।

শনিবার জাতীয় ঐক্যফ্রন্টের দফতর সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ওই কমিটিতে আরও রয়েছেন- আবদুল আউয়াল মিন্টু, আতাউর রহমান ঢালী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, গোলাম মাওলা চৌধুরী, অ্যাডভোকেট শাহ আহমদ বাদল, আ ও ম শফিউল্লাহ, হাবিবুর রহমান বীর প্রতীক, মো. নুরুল হুদা, মিলু চৌধুরী, মোস্তাক আহমেদ, শহিদুল্লাহ কায়সার, মমিন উল্লাহ, আমিনুল ইসলাম তালুকদার, শফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন, হাবিবুর রহমান, অধ্যাপক শাহজান সাজু, এল কে চৌধুরী, ড. হেলনা, আজমিরি বেগম ছন্দা, মোশারফ হোসেন, এম এ ইউনুস, নূরুল আফছা, জাহাঙ্গীর আলম মিন্টু, লতিফুল বারী হামিম।