ভোলা ও চাঁদপুরে আওয়ামী লীগ ও বিএনপির দু'পক্ষের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন।
ভোলা: শনিবার (১৫ ডিসেম্বর) দুপুরে ভোলা-৩ আসনের বিএনপি প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন গণসংযোগে নামলে আওয়ামী লীগ ও বিএনপির কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করে। এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ৩০ জন আহত হন। এ সময় ২টি মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হয়।
চাঁদপুর: চাঁদপুর-২ আসনের বিএনপি প্রার্থী ড. জালালের নির্বাচনী প্রচারণার সময় বিএনপি ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
উৎস : সময় টিভি
Developed By Muktodhara Technology Limited