image

যাত্রাবাড়ীতে নিজ বাসা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

image

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকার বিবির বাগিচার একটি ৫ তলা ফ্লাইট বাড়ির তৃতীয় তলার একটি কক্ষ থেকে ইসমাইল হোসেন(৫৫) নামে  একব্যক্তির মরদেহ উদ্ধার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। ১/১ বিবির বাগিচার ৫ তলা ফ্লাটে ছেলের সঙ্গে থাকতেন তিনি। পেশায় ইসমাইল হোসেন একজন ভ্যান চালক।

তার ছেলে একটি ব্যাংকে চাকরি করেন।

ঘটনাস্হল থেকে পুলিশ জানিয়েছেন, নিহত ইসমাইলের গলায় কালছে  দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।পুলিশ বিষয়টি ক্ষতিয়ে দেখছে।তাকে হত্যার পেছনে ডাকাতি না অন্য কারণ তার জানার চেষ্টা করছে পুলিশ। তবে ঘর থেকে কোন মালা- মাল খোয়া গেছে কিনা এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ নিশ্চিত হতে পারেনি।তার ছেলের কাছ থেকে ঘটনা জানার চেষ্টা করছে।