image

ফকিরাপুল গলি থেকে তরুণীর গলিত লাশ উদ্ধার

image

রাজধানীর ফকিরাপুলের একটি গলি থেকে অপরা আক্তার লুসি (২৪) নামের এক তরুণীর লাশ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে ভবন থেকে ফেলে হত্যা করা হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

ফকিরাপুলের এক নম্বর গলিতে থেকে সোমবার বিকেলে  তার লাশ উদ্ধার  করা হয়।  ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, গত দুদিন এই তরুণী  নিখোঁজ ছিলো। পরে ফকিরাপুলের এক নম্বর গলির ঢোকার মুখে আটতলা ও পাঁচ তলা ভবনের মাঝা- মাঝি থেকে তার লাশ উদ্ধার করা্ হয়।ভবনের ওপর থেকে ফেলে তাঁকে হত্যা করা হতে পারে বলে ধারণা করছে পুলিশ।ওই তরুণী পাশের সড়কে এক বাসায় থাকতেন বলে জানা গেছে।

পুলিশ ওই তরুণী সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে কিছু জানাতে পারেনি।

এ ব্যাপারে মতিঝিল জোনের  এডিসি শিবলী নোমান জানান, গত বৃহস্পতিবার থেকে ওই তরুণী  নিখোঁজ ছিলো। পুলিশ বিষয়টি তদন্ত করছে।